সারাদেশ

কেন্দ্রীয় যুবলীগ নেতার অনুষ্ঠান বয়কট করলো স্থানীয় আ’লীগ

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজের সংবর্ধনা ও জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা বিরোধী গণজমায়েত বয়কট করেছে রূপাপাত ইউনিয়ন আওয়ামীলীগসহ দলটির সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

জানা যায়, রোববার (২৭ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার কালিনগর ময়রার মাঠে রূপাপাত ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক মো. আবু মোল্যার ছেলে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি মিজানুর রহমান সোনা মিয়া স্থানীয় আওয়ামীলীগকে না জানিয়ে যুবলীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক বিপ্লব মোস্তাফিজের সংবর্ধনার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন য়ুবলীগের কেন্দ্রীয় নেতা মজিবর রহমান নিক্সন চৌধুরী। সরেজমিনে দেখা যায়, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী এ সমাবেশে অংশ গ্রহণ করেনি।

এ ব্যাপারে রূপাপাত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান জানান, আজকের এই অনুষ্ঠান আয়োজন করবে স্থানীয় যুবলীগ। সেখানে তাদেরকে পাশ কাটিয়ে আমাদের দাওয়াত দেয় স্থানীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের ছেলে কদমি গ্রামের সোনা মিয়া। সে কি কোনদিন আওয়ামীলীগ করেছে বা করে? এই কারণে আমরা এ অনুষ্ঠান বয়কট করেছি।

রূপাপাত ইউনিয়ন যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রূপম বলেন, আজকের এ সভায় যে সভাপতিত্ব করেন তিনি একজন জামাত সমর্থক। আমার ইউনিয়নে যুবলীগের ব্যানারে অনুষ্ঠান অথচ আয়োজক জনৈক সোনা মিয়া, যিনি যুবলীগের কেউ না।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা