সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বারোমাসি টমেটো চাষে সফলতা

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এবার শেড পদ্ধতিতে বারোমাসি বিষমুক্ত টমেটো চাষ করে সফল হয়েছেন তরুণ উদ্যোক্তা মো. দিদারুল আলম সেলিম। সারা বছরই ফলন পাওয়ায় আর্থিক ভাবে লাভবান হচ্ছেন তিনি। তার এ সফলতা দেখে আশপাশের অনেক কৃষক বারোমাসি টমেটো চাষে আগ্রহী হয়ে উঠছেন।

সেলিম জানান, প্রায় ১০ বছর আগে ঢাকায় এ পদ্ধতিতে চাষাবাদ দেখে উদ্বুদ্ধ হন। বাড়িতে গিয়ে ৬ কাঠা জমিতে শেড পদ্ধতিতে বারোমাসি টমেটো চাষ শুরু করেন তিনি। বর্তমানে বারি-৪, মিন্টু ও মিন্টু সুপার এ তিন হাইব্রিড জাতের টমেটো চাষ করছি। মাত্র আট মাসে প্রতি বিঘায় ১ লাখ টাকা খরচ করে ২ লাখ টাকার টমেটো বিক্রি করেছি।

বারোমাসি টমেটোর ক্ষেত্রে গাছ ও ফল কোনোটাই পানিতে পচে নষ্ট হয় না। চারদিকে জাল দিয়ে ঘেরা থাকে, তাই পাখিও ফলন নষ্ট করতে পারে না। তিনি বলেন, এ পদ্ধতিতে টমেটো চাষের আগে নিজেই শ্রমিক হিসেবে কাজ করেছি। কিন্তু এখন আমার ক্ষেতেই প্রতিদিন ২০-২৫ জন শ্রমিক কাজ করেন।

কৃষি সম্প্রসারণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. বিমল কুমার প্রামাণিক বলেন, অন্য সাধারণ পদ্ধতির চেয়ে শেড পদ্ধতিতে বারোমাসি টমেটো চাষে অনেক সুবিধা ও লাভজনক। তিনি জানান, জেলায় এ বছর ১ হাজার ৭৭৫ হেক্টর জমিতে টমেটো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও তা বেড়ে চাষাবাদ হয়েছে ২ হাজার হেক্টর জমিতে।

এছাড়া প্রতি হেক্টর জমিতে ২৫ দশমিক ৬২ টন টমেটো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অফিস থেকে উদ্যোক্তাদের নানা সহায়তা করা হয়। এমনকি এমন উদ্যোক্তাদের সহায়তা করতে মাঠপর্যায়ে উপসহকারী কর্মকর্তারা কাজ করছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা