সারাদেশ

বাসে ধর্ষণচেষ্টা, চালক-সহকারীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : সিলেট থেকে সুনামগঞ্জ দিরাইগামী বাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় চালক ও তার সহকারীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) রাতে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি করেন তরুণীর বাবা। তবে রোববার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা পর্যন্ত অপরাধীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এর আগে শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে গাড়ির ভেতরে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসে (সিলেট-জ-১১০৭২৩) করে লামাকাজী থেকে দিরাই যাচ্ছিলেন ওই তরুণী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছলে বাসটিতে তিনি ছাড়া কোনও যাত্রী ছিলেন না। এ সুযোগে চালক ও হেলপার মিলে তাকে ধর্ষণ চেষ্টা চালায়। তরুণী প্রাণ ভয়ে বাস থেকে সড়কে লাফ দেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, ‘শিক্ষার্থীর বাবা বাদী হয়ে চালক ও তার সহকারীকে (হেলপার) আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা