সারাদেশ

ব্রিজের রে‌লিং থেকে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সদর উপ‌জেলার উলপুর ব্রীজের রেলিং থেকে পড়ে নিখোঁজ ওয়ার্কশপ শ্রমিক মোরাদ শেখ(২২)এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১০টায় উলপুর ব্রিজের কাছে নদীর পানির নিচ থেকে ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
নিহত মোরাদ শেখ সদর উপ‌জেলার গোবরা গ্রা‌মের খোকা মিয়া শে‌খের ছে‌লে। সে উলপুর বাজারে রাসেল শেখের ওয়ার্কশপের একজন শ্রমিক ছিলেন।

শুক্রবার রাত ৮টার দিকে মোরাদ শেখ তার কয়েকজন বন্ধুদের সঙ্গে মধুমতি বিলরুট চ্যানেলের উলপুর ব্রিজের রে‌লিং এর উপর বসে গল্প কর‌ছিল। হঠাৎ করে সে রেলিং থেকে পড়ে পা‌নিতে ত‌লিয়ে যায়। খবর পেয়ে পু‌লিশ ও গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভি‌সের ক‌র্মীরা ঘটনাস্থ‌লে পৌ‌ছে নি‌খোঁজ ওই যুবককে খুজেঁ পায়নি। পরে রাতেই খুলনায় ডুবুরি দলকে খবর দেয়া হ‌য়।

শনিবার সকালে হুমায়ন কবীরসহ ৩সদস্যের একটি ডুবুরি দল খুলনা থেকে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন এবং নিহতের লাশ উদ্ধার করেন।

সান নিউজ/বিকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা