সারাদেশ

মেহেরপুরে অপহরণের পর যুবক উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিনিধি মেহেরপুর : মেহেরপুরের গাংনীতে অপহৃত উজ্জ্বল হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৩০ ঘণ্টা পর গতকাল বৃহস্পতিবার (২৪ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার তেরাইল এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় অপহৃত উজ্জ্বলের বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি অভিযোগ করেছেন। উদ্ধার হওয়া উজ্জ্বল হোসেন তেঁতুলবাড়িয়া পশ্চিমপাড়া মাফিজুর রহমানের ছেলে।আটককৃতরা হলেন গাংনী বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিনয়, বিকাশ ব্যবসায়ী থানাপাড়ার সাফায়েত ও সদর উপজেলার ষোলমারী গ্রামের খালেদ। এ ছাড়া উজ্জ্বল হোসেনও পুলিশ হেফাজতে রয়েছে।

উজ্জ্বলের বাবা মাফিজুর রহমান বলেন, ‘গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে থেকে আমার ছেলে উজ্জ্বলকে কে বা কারা মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। বাড়িতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খুঁজেও ছেলেকে পাইনি। পরে রাত ৯টার দিকে হাফিজ পরিচয় দিয়ে আমার প্রতিবেশী নাজিমের মোবাইল ফোনের মাধ্যমে আমার সঙ্গে কথা বলে।

হাফিজ ভারতীয় ভুখণ্ডে রয়েছে দাবি করে জানায় যে আমার ছেলে উজ্জ্বলকে অপহরণ করেছে তারা এবং তাদের কাছে জিম্মি রয়েছে। এক লাখ ৮০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেওয়া হবে, তা না হলে হত্যার হুমকি দেয়। পরে মুক্তিপণ হিসেবে এক লাখ ২০ হাজার টাকা দিতে চাইলে বিকাশ নম্বর দেয়। পরে বিষয়টি পুলিশকে জানায়।

গাংনী থানার উপপরিদর্শক (এস আই) নুরুল ইসলাম নুর বলেন, ‘বিকাশ নম্বর যাচাই বাছাই শেষে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিকাশ ব্যবসায়ী থানাপাড়ার সাফায়েতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাংনী বাজারের স্বর্ণ ব্যবসায়ী বিনয় ও তার সহযোগী সদর উপজেলার খালেদকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী জানান, ঘটনাটি মাদক ব্যবসা সংক্রান্ত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব হচ্ছে না।’

তেঁতুলবাড়িয়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ মহিউদ্দীন জানান, উজ্জ্বলের মা বিজিবিকে জানিয়েছে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। পরে শুনতে পেয়েছি উজ্জ্বল অপহরণ হওয়ার পর উদ্ধার হয়েছে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা