সারাদেশ

টাকা হাতিয়ে নেওয়ায় দুই পুলিশ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কনস্টেবল সাইফুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

কনস্টেবল সাইফুল ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লার দেহরক্ষী।

বিষয়টি নিশ্চিত করে পুলিশের আদালত পরিদর্শক হুমায়ুন কবির বলেন, সীতাকুণ্ড থেকে গ্রেফতার করা দুই আসামিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আদালতে তোলা হয়। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেফতার এসআই সাইফুল ইসলাম(৩২)সহ পাঁচজনকে আসামি করে ডাকাতির মামলা দায়ের করেন ভুক্তভোগী আবু জাফর। অন্য আসামিরা হলেন, কনস্টেবল সাইফুল ইসলাম (২৭), পুলিশের তথ্যদাতা রিপন (৩৫), হারুন (৩৩) ও গাড়িচালক রাজু (২৫)।

মামলার বাদী আবু জাফরের বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বিনোদচরের বাসিন্দা। বর্তমানের তিনি গাজীপুর পৌরসভা এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম।

মামলা সূত্রে জানা গেছে, গত রোববার মামলার বাদী আবু জাফর গাড়ি কেনার জন্য দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে সীতাকুণ্ডের তৌহিদুল ইসলামের কাছে আসেন। দরদামে বনিবনা না হওয়ায় সন্ধ্যা ছয়টার দিকে ফিরে যাওয়ার জন্য সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে একটি টিকিট কাউন্টারে বসেছিলেন। এসময় সাদা পোশাকে এসআই সাইফুল ইসলাম ও কনস্টেবল সাইফুল ওই তিন পুলিশের সোর্সকে সঙ্গে নিয়ে কাউন্টারে গিয়ে আবু জাফরের ইয়াবা আছে বলে দাবি করেন। পরে তাকে সেখান থেকে সীতাকুণ্ড জেনারেল হাসপাতালে নিয়ে শরীর স্ক্যান করে ইয়াবা না পেয়ে আবু জাফরের কাছে থাকা দুই লাখ ৮০ হাজার টাকা নিয়ে টিকিট কেটে গাড়িতে তুলে দেন।

তার অভিযোগের ভিত্তিতে প্রথমে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। তবে এ ঘটনায় পুলিশের দুই তথ্যদাতা ও গাড়ির চালক পলাতক রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা