সারাদেশ

জামালপুরে রোগী মৃত্যু ঘটনায় হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুর জেনারেল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে স্বজন-ডাক্তারদের মধ্যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ডাক্তার পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করেছে। এ সময় আটজন ইন্টার্ন ডাক্তারকে আটক করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম খান জানান, শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জামালপুর শহরের ইকবালপুর গ্রামের করিমন নেছা (৫৫) মসজিদে নামাজ পড়তে গিয়ে আহত হন। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। পরে রোগীর অবস্থার অবনতি হলে স্বজনরা অক্সিজেন দেওয়ার জন্য নার্স এবং ডাক্তারদের ডাকাডাকি করেন। এতে নার্স এবং ডাক্তার না আসায় রোগীর অবস্থা খারাপ হতে থাকে। স্বজনদের চিৎকারে জরুরি বিভাগের ডাক্তার এসে রোগীকে মৃত ঘোষণা করেন।

রোগীর মৃত্যুর খবরে স্বজনরা হাসপাতালের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করেন। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক, পুলিশসহ ১০ জন আহত হন। খবর পেয়ে সদর থানার পুলিশ জামালপুর জেনারেল হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে দুপুর ৩টায় হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা রোগীর স্বজনদের ওপর হামলা চালায়। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুরে করেন তারা। ঘণ্টাব্যাপী ইন্টার্ন ডাক্তাররা হাসপাতালে তাণ্ডব চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ করে। এ সময় ৮ জন ইন্টার্ন ডাক্তারকে পুলিশ আটক করে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা