সংগৃহীত ছবি
সারাদেশ

মাদারীপুরে নদীতে গোসলে নেমে ভাই-বোন নিখোঁজ

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের আড়িয়াল খাঁ নদের হাইক্কারমার ঘাটে গোসল করতে নেমে মিনহাজ (৭) ও কুলসুম (১২) নামের ২ ভাই-বোন নিখোঁজ হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে। এদিকে, নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

আরও পড়ুন: ধানমন্ডি ৩২ নিয়ে পিনাকীর আহ্বান

নিখোঁজরা হলো, বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মিনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে নিয়ে সংসার। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যাস্ত ছিলেন। এই সুযোগ মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোন সন্ধ্যান পায়নি ডুবরি দল।

নিখোজদের মা মিনোয়ার বেগম বলেন, আমাকে না বলেই ওরা গোসলে এসেছে। আশপাশের লোকজন ওদের ডুবে যেতে দেখেছে।

আরও পড়ুন: ট্রাফিক আইন লঙ্ঘনে ১৫৬৯ মামলা

মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার লিয়াকত হোসেন বলেন, ভাই-বোন নিখোঁজের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবুরি দল উদ্ধারের জন্য কাজ করছে।পানির চাপ অনেক বেশি আমরা আজ সাধ্যমত চেষ্টা করব যদি আজকে না পাই তাহলে আগামীকাল আসবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা