সারাদেশ

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎ সঞ্চালন লাইন টানতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মমিনুল হক (৩০) ও মোহাম্মদ সবুজ (২০) নামের দুই বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছেন। এই সময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বাইন্যা দীঘি এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বাইন্যার দীঘি এলাকায় বিদ্যুতের আর্থিংয়ের তার লাগানোর সময় ১১ হাজার ভোল্টেজের একটি ক্যাবলের সঙ্গে স্পর্শ হয়ে ঘটনাস্থলে দুই জন শ্রমিকের এই দুর্ঘটনার শিকারে মৃত্যু হয়। এই সময় আরও তিন শ্রমিক আহত হন। আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই বিদ্যুৎ সঞ্চালনা লাইনের ঠিকাদার ঝুমুর চৌধুরীর প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে, আনোয়ারা থানার উপপরিদর্শক এসআই আরাফাত বিন ইউসুফ বলেন, আনোয়ারায় বিদ্যুতের আর্থিংয়ের তার লাগানোর সময় ১১ হাজার ভোল্টেজের ক্যাবলের সাথে স্পর্শ হয়ে দুই বিদ্যুৎ শ্রমিকের নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। নিহতদের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ বলে জানা গেছে। পরিবারের সাথে যোগাযোগের করার চেষ্টা চলছে। তাদের সঙ্গে কথা বলে লাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সান নিউজ/জেএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা