সারাদেশ

ইউপি সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে শরীফ হামিদুর রহমান (৪৫) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোপীনাথপুর ইউনিয়নবাসী।

নিহত হামিদুর রহমান সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য এবং ওই গ্রামের শরীফ আব্দুল হকের ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ঘণ্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া লোকজন বিভিন্ন ধরনের লেখা ফেস্টুন, প্লেকার্ড নিয়ে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত হামিদুরের ছেলে শরীফ আব্দুর হাফিজ, ভাই তহীদুল শরীফ, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম লাচ্চু, কৃষক লীগ নেতা ফরিদ আহমেদ প্রমুখ।

নিহত হামিদুর রহমানের ছেলে শরীফ আব্দুর হাফিজ (১৫) বলেন, আমার আব্বুকে যারা গুলি করে হত্যা করেছেন তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। আমার মত আর কোন সন্তান যেন পিতৃহারা না হয়। যারা আমার আব্বুর হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করে সঠিক বিচার করা হোক।

গত ১২ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপীনাথপুর ইউনিয়নের সদস্য হামিদুল গোপীনাথপুর বাসস্ট্যান্ড থেকে ওই এলাকার ব্যাটারি চালিত একটি ভ্যানে বাড়ি ফিরছিলেন। ভ্যানটি গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁঁছালে একটি মোটর সাইকেলে মুখোশ পরিহিত দুই জন লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

গত ১৪ ডিসেম্বর নিহত হামিদুর রহমান বড় ভাই শরীফ মানির বাদি হয়ে গোপালগঞ্জ সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি হেড কোয়ার্টার ঢাকা থেকে পরিচালিত হচ্ছে। উক্ত মামলায় দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি।

সান নিউজ/জিএমএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা