সারাদেশ

নাইক্ষ্যংছড়িতে বেইলী ব্রীজ ভেঙ্গে পণ্যবাহী ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রীজ ভেঙে খালে পড়ে গেছে পণ্যবাহী ট্রাক। বুধবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় ১১বিজিবি ব্যাটালিয়ন সংলগ্ন নাইক্ষ্যংছড়ি-রামুর গর্জনিয়া বাজার সড়কের বেইলী ব্রীজটি ভেঙ্গে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় মুদি দোকানী আবু সুফিয়ান জানান, তার দোকানের বিভিন্ন মালামাল বোঝাই ট্রাকটির ড্রাইভার তার কথা না শুনে এ ব্রীজ দিয়ে পার হওয়ার সময় ট্রাকটি উল্টে খালে পড়ে যায়। তার ব্যাপক ক্ষতি হয়। এ ট্রাকের নম্বর চট্টমেট্টো-ট - ১১৯৫৯০। ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পণ্যবাহী ট্রাকটির চালক বাবুল (বাড়ি-নোয়াখালী) হঠাৎ ব্রীজের উত্তরাংশের রেলিং এ ধাক্কা দেয় আচমকা। এতে ট্রাকটি নিমিষেই উল্টে গিয়ে ২০ ফুট নিচে খালে পড়ে যায়। খালে পানি বেশী না থাকায় মানুষ ও মালামালের কোন ক্ষতি হয়নি। শুধু সরাসরি গাড়ি যোগাযোগ বন্ধ হয়ে ২ কিলোমিটার দূরের রূপনগর নারিকেল বাগান ব্রীজ হয়ে গর্জনিয়া বাজার বাইশারী যাচ্ছে । আর অনেক লোকজন পার হচ্ছে পা হেঁটে। এভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলা এবং রামু উপজেলা সদরের স্কুল, কলেজ ও মাদরাসায় পড়ুয়া শিক্ষাথী সহ অফিস আদালতের লোকজনের ভোগান্তি চরম আকারে ঠেকেছে।

মাস্টার এখলাসুল কবির জানান, এ ব্রীজটি নির্মিত হয় ১৯৯০ সালে। এরপর থেকে দুবার এ ধরনের ঘটনা ঘটে। প্রথমবার ২০১৪ সালে।দ্বিতীয়বার বুধবার ভোরে।

অপর প্রতিবেশী মুছলেহ উদ্দিন জানান, ব্রীজটি ঝুঁকিপূর্ণ হলেও বান্দরবান সড়ক ও জনপথ বিভাগ সতর্কতা মূলক কোন সাইনবোর্ড বা অন্য কোন ব্যবস্থা নেননি এতো দিন। তবু বিজিবি নিজ দায়িত্বে বড়গাড়ি পারাপারে বাঁধা দিলেও ঘটনার সময় গভীর রাত আর কূয়াশার কারণে ট্রাকটি পার হওয়ার সময় বুঝে উঠতে পারে নি। হয়ত ড্রাইভারের ঘুমঘুম ভাব ছিলো। তাই রেলিং এ ধাক্কা মারে সে। তার ধারণা ৬ চাকার এ গাড়ির ওজন ও মালামাল সহ ৫০ টন হতে পারে। তাই এ দশা হয়েছে।

ব্রীজ সংলগ্ন ১১ বিজিবি ব্যাটালিয়ন। এ ব্যাটালিয়নের অধিনায়ক ও জোন কমান্ডার লে: কর্ণেল শাহ আবদুুল আজিজ আহমেদ বলেন, চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী ট্রাকটি দিনের বেলায় ঢুকতে পারবে না জেনেই বিজিবিকে ফাঁকি দিতে রাত ৩/৪ টায় কূয়াশার চাদরে ঢাকা ব্রীজটি পার হতে চেয়েছিলো। তার কারণেই এই দূর্ঘটনা ঘটলো।

তিনি আরও বলেন, বিজিবি জনস্বার্থে দীর্ঘদিন ব্রীজটির অনেকাংশে তদারকি করে আসছিলো। চেষ্টা করেছিলো জনদূর্ভোগ যেন না বাড়ে। কিন্তু শেষ রক্ষা হয়নি। ব্যবসায়ীরা নিজের মতো করে মালামাল পার করে আসছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফিউল্লাহ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে পরিদর্শন করেন বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলীকে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন।

এদিকে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আমিনুর রশিদ বলেন, বিষয়টি গুরুত্বসহকারে আমলে এনে যোগাযোগ স্বাভাবিক করতে চেষ্টা করছেন এবং তারা এখন ঘটনাস্থলে অবস্থান করছেন।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা