সারাদেশ

নাটোরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, লালপুর (নাটোর) : নাটোরের লালপুর উপজেলায় নিজ ঘর থেকে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নববধূর নাম আইরিন খাতুন (২৩)।

বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জোতদৈবকী গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান স্বজনরা।

নিহত আইরিন খাতুন একই এলাকার উপজেলার জোতদৈবকী গ্রামের রুবেল আলীর স্ত্রী।

জানা যায়, মাত্র ২২ দিন আগে রুবেল আলীর সঙ্গে আইরিন খাতুনের বিয়ে হয়।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে আইরিন খাতুন সবার অজান্তে তার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন।

পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। নিহত আইরিনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

লালপুর থানার ওসি সেলিম রেজা বলেন, নিহত গৃহবধূর ঝুরন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা