ছবি : সংগৃহীত
সারাদেশ
বাংলাবান্ধা স্থলবন্দর

ভারতীয় ট্রাক চালকদের অবাধ বিচরণে ওমিক্রন ঝুঁকি

রাশেদুজ্জামান রাশেদ: দেশের সর্বউত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির হার ক্রমানয়ে বেড়ে যাওয়ায় তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এবং ভারতীয় সীমান্ত এলাকা ফুলবাড়িতে আইন প্রয়োগকারী সংস্থা ওমিক্রন ঠেকাতে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করলেও দৃশ্যমান কোন কার্যক্রম নেই দেশের একমাত্র চতুর্থদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে।

ইমিগ্রেশনে প্রবেশের প্রথমে ভারত ফেরত যাত্রীদের মাস্ক ব্যবহার শতভাগ নিশ্চিত করা গেলেও বন্দরে নেই তার ব্যবহার। ওমিক্রন ভয়াবহতায় ভারত, নেপাল, ভূটান থেকে প্রবেশে পণ্যবাহী ট্রাক চালক ও সহকারীরা অবাধে ভঙ্গ করছে স্বাস্থ্যবিধি।

এদিকে সরেজমিনে প্রত্যক্ষভাবে দেখা যায়, বন্দরে পণ্যবাহী ট্রাক প্রবেশের পর থেকে বন্দর এলাকা জুরে হোটেল,পানের দোকান, পাথর পয়েন্ট অবাধে বিচরণ করছে ভারতীয়,নেপাল,ভূটানের ট্রাক চালক ও সহকারীরা। এসময় বন্দরের বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা গেছে ইমিগ্রেশন অফিসের আশেপাশে যেখানে সেখানে মাস্ক ছাড়া দেখা গেছে তাদের। শ্রমিকসহ বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মরত লোকজনের মধ্যে দেখা যায় নাই স্বাস্থ্যবিধি মাস্ক ব্যবহারের প্রবণতা। এমনটি বন্দর অভ্যন্তরে প্রায় ৯৫ শতাংশ সাধারণ মানুষের মুখে দেখা যায় নাই মাস্ক।

ভারতীয় কাস্টমস কার্যক্রম শেষে বন্দরে প্রবেশের সময় রাস্তায় গাড়ি রেখে বিভিন্ন দোকান থেকে ইচ্ছেমতো কেনাকাটা এবং অবাধে ঘোরাঘুরি করছে ট্রাক চালক ও সহকারী হেলপাররা। ওই ট্রাকচালদের এধরণের কর্মকান্ডে নাখোশ বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন।

বাংলাবান্ধা সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন তিনি বলেন, প্রতিবেশী দেশ অমিক্রম সংক্রমণ রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করলেও বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত, নেপাল, ভূটানের ট্রাকচালকারা মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে না চলায় বেশ আতংকে রয়েছে স্থানীয় এলাকাবাসী।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট যাতে এ বন্দর দিয়ে প্রবেশ করতে না পারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি। এয়াড়াও বন্দরে যাতে বিদেশি চালকরা মাস্ক ছাড়া চলাচল করতে না পারে সেজন্য বারবার বলা হচ্ছে এবং প্রতিদিন মাইকিং করে মাস্ক ব্যবহারের নিশ্চিত করছি।

এ ব্যাপরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা বলেন, বিদেশি ড্রাইভাররা যাতে দেশি ড্রাইভারদের সংস্পর্শে না আসতে পারে সেজন্য আমরা আলাদা সেড এবং ওয়াশ ব্লগের নির্মাণ করা হয়েছে। ভারতীয়,নেপাল ও ভূটানের ড্রাইভাররা প্রতিপালন করছে কি না সেজন্য অভিযান বা পরিদর্শন করবো আমরা।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা