ছবি : সংগৃহীত
সারাদেশ

নবনির্বাচিত কাউন্সিলরের বাড়িতে পরাজিত প্রার্থীর অনুসারীদের হামলা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী এক কাউন্সিলর প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে পরাজিত কাউন্সিলর প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে। এ হামলায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর ভাইসহ ৭জন আহত হয়েছে। খবর পেয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

রবিববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় দিকে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুলের সোনাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো- সাব্বির (২৬) রিয়াজ (২২) হৃদয় (২০) ইসমাইল (৩০) রাহিম (২৮) মিলন (২৪) শান্ত (২৬)।

ভুক্তভোগী নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফখরুদ্দিন মাহমুদ ফখরুল অভিযোগ করে বলেন, আমি তৃতীয় বারের মত কাউন্সিলর নির্বাচিত হয়েছি। আজকে অনুষ্ঠিত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুকে ১হাজার ৮০০শত ভোটে পরাজিত করে কাউন্সিলর নির্বাচিত হই। রাত ৮টার দিকে এলাকাবাসী আমাকে ফুলের মালা দিতে আমার বাড়িতে। ওই সময় পরাজিত প্রার্থীর সমর্থক সিএনজি কামাল তার প্রার্থী পরাজিত হওয়ায় আকস্মিক তার সন্ত্রাসী বাহিনীসহ আমার বাড়িতে হামলা চালিয়ে একটি পিকআপ,সাউন্ড বর্কস,দুটি দোকান ভাঙচুর চালায়। এ হামলায় আমার ভাইসহ ৭জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনের অবস্থা গুরুত্বর। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী রিয়াজ উদ্দিন মিঠুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ব্যস্ত পাওয়া যায়। তবে তার একাধিক অনুসারী সূত্রে জানা যায়, ফখরুদ্দিন কাউন্সিলরের বাড়িতে হামলার ঘটনার পর তার অনুসারীরা তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর এক সমর্থকের বাড়িতে হামলা চালায়।

জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোয়াখালী পৌরসভানোয়াখালী পৌরসভা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন,নির্বাচনে পরাজয়ের জের ধরে পরাজিত কাউন্সিলর প্রার্থী ও তার অনুসারী সিএনজি কামালের নেতৃত্বে হামলার অভিযোগ করেছে ভুক্তভোগী কাউন্সিলর। এ ঘটনায় বিজয়ী কাউন্সিলর প্রার্থীর ৩ অনুসারী আহত হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা