সারাদেশ

নেত্রকোনায় শীতজনিত কারণে ডায়রিয়ার প্রাদুর্ভাব

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা : নেত্রকোনায় শীতজনিত কারণে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। গত কয়েকদিন ধরে ঠান্ডা বেড়ে যাওয়ায় এই রোগে আক্রান্তদের সংখ্যা বাড়ছে। নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে গড়ে প্রায় প্রতিদিন ২০ থেকে ২৫ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন। তবে শিশুরাই এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি।

হাসপাতালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত কারণে রোগী আসলেও ইনডোরে ডায়রিয়া রোগীই ভর্তি হচ্ছে বেশি। বেশিরভাগ রোগীকেই একদিন রেখে ছেড়ে দেয়া হচ্ছে।

হাসপাতালের ডায়রিয়া বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স নাজমা আক্তার জানান, ডায়রিয়া আক্রান্তদের মাঝে শিশুই বেশি। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে এক দুই মাস থেকে শুরু করে দুই বছর বয়সী পর্যন্ত শিশুরা। প্রতিদিন ১৫ থেকে ২০ জন রোগী ভর্তি হচ্ছে। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক এক দুজন।

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু সাঈদ মো. মাহবুবুর রহমান বলেন, ঠান্ডাজনিত কারণে আউটডোরে প্রচুর রোগী আসছেন। তাদের মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাই বেশি।

তিনি বলেন, হাসপাতালে যথেষ্ট ওষুধ রয়েছে। চিকিৎসকের সংকট না থাকায় সেবা দিতে কোনো সমস্যা হচ্ছে না।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা