সারাদেশ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর : মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ৩ মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রাজৈর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ ডিসেম্বর) সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন এবং দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- শাকিল ফকির রাজৈর উপজেলার দ্বারাদিয়া এলাকার লিয়াকত ফকির, শাহিন একই এলাকার আলেম ফকির ও অনিক ইসমাইল মুন্সীর ছেলে।

রাজৈর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার রাজৈর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী শাকিল ফকির (২৪), শাহিন ফকির (২৫) ও অনিক (২৪) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। অবস্থার অবনতি ঘটলে রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে দুইজনের মৃত্যু হয়। রাতেই একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার দুপুরে সেখানে চিকিৎসাধানী অবস্থায় অন্যজনের মৃত্যু হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ সাদিক বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিন যুবকেরই মৃত্যু হয়। বুধবার সকালে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে দুইজন ও দুপুরে ঢাকা মেডিক্যালে একজনের মৃত্যু হয়।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা