সারাদেশ

চিনিকলে আখ মাড়াই চালুর দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা চিনিকলে আখ মাড়াই বন্ধের প্রতিবাদে এবং আখ মাড়াই কার্যক্রম চালু রাখার দাবিতে ঈশ্বরদী-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছে আখ চাষিরা।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া কালিকাপুর চিনিকলের সামনের এই মহাসড়ক অবরোধ করে রাখেন আখ চাষিরা। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন এবং পাবনা চিনিকলে আখ মাড়াই কার্যক্রম চালু রাখার দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। এ সময় সড়কের দু’পাশে যানবাহন আটকা পড়ে, যাতে চরম দুর্ভোগে পড়েন নিকট ও দূরের যাত্রীরা। পরে থানা পুলিশের হস্থক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

আখ চাষি সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশা। পাবনা চিনিকল আখ চাষি সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী ডিলুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মজিদ বাবলু মালিথা, আখ চাষি নজরুল ইসলাম, কৃষকনেতা মুরাদ মালিথা, পাবনা চিনিকল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাবেক সভাপতি ইব্রাহীম হোসেন প্রমুখ।

সমাবেশে আসন্ন মৌসুমে আখ মাড়াই চালু রাখাসহ দেশের ১৫টি চিনিকল চালু রেখে আখ চাষীদের আখের মূল্য পরিশোধ, সার-কীটনাশকসহ চাষিদের যাবতীয় উপকরণ সরবরাহ, শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ এবং অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্রাচুইটির টাকা পরিশোধের দাবি জানান।

উল্লেখ্য, ঈশ্বরদীতে প্রায় ৫ হাজার কৃষক এ বছর তাদের জমিতে আখ চাষ করেছেন।

পাবনা চিনিকল সূত্রে জানা যায়- গত ৬ মাস এই মিলের শ্রমিক কর্মচারীর বেতন দেওয়া হয়নি। ৬৫০ জন শ্রমিক-কর্মচারীর বেতন বাবদ মিলের কাছে ৬ কোটি টাকার বেশি পাওনা রয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা