সারাদেশ

বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য : ইবি উপাচার্য 

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেছেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা ভেঙ্গে ফেলার, মুছে ফেলার দুঃস্বপ্ন দেখেছে তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, এটা সম্ভব নয়। বাংলাদেশ ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য। তাই তাদেরকে বলছি আগুন নিয়ে খেলা বন্ধ করুন।”

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গে বিকৃত করার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন উপাচার্য।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “কুষ্টিয়া লালন মীর মশাররফের মাটি। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের প্রথম যে সরকার গঠিত হয়েছিল তাও কুষ্টিয়ার মেহেরপুরের মাটিতে। এরকম উর্বর মাটিতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে আঘাত এসেছে! এটা ক্ষোভের, দুঃখের এবং অন্তর্জালার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে মেরে ফেলা যায়, কিন্তু তাকে বিনাশ করা যাবে না।”

সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে উপ-উপচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, সাবেক উপ-উপচার্য অধ্যাপক ড. কামাল উদ্দীন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বক্তব্য রাখেন।

এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, কেন্দ্রীয় ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ শিক্ষক সমিতির অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

সান নিউজ/এএস/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা