সারাদেশ

রংপুরে আগুন পোহাতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরে শীতের প্রকোপ থেকে বাঁচতে আগুনের উত্তাপ নিতে গিয়ে গেলেন গৃহবধূ লিমা বেগম (৩২)।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত গৃহবধূর স্বামীর নাম জাহাঙ্গীর হোসেন। বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার সেতুলপুর গ্রামে। আগুনের উত্তাপ নিতে গিয়ে দগ্ধ হয়ে আরো ১৪ নারী শিশু বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালের বার্ন ইউনিট ও স্বজনরা জানান, রোববার সকালে প্রচণ্ড শৈত্যপ্রবাহ থেকে রক্ষা পেতে আগুন পোহাতে গিয়ে লিমা নামে এক গৃহবধূর পরনের কাপড়ে আগুন লাগলে তা শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে দুইদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সে মারা যায়।

গৃহবধূর মা গোলাপি বেগম জানান, মাত্র ১৫ দিন আগে তার মেয়ে একটি সন্তান প্রসব করেছে। প্রচণ্ড শীতের কারণে কাহিল হয়ে শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানতা বশত তার মেক্সিতে আগুন ধরে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ জানান, তার শরীরের শ্বাস নালীসহ ৬০ ভাগ পুড়ে গিয়েছিলো। বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরো ১৪ জন রোগী চিকিৎসাধীন আছে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা