সারাদেশ

ভুল চিকিৎসায় নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর মাইজদী শহরের হসপিটাল রোডের মেট্রো হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক এক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠেছে। শিশুটির বাবা নোয়াখালীর কবিরহাট উপজেলার সাপরাশিরহাট ইউনিয়নের বাসিন্দা দয়াল গাজী অভিযোগ করে বলেন, সোমবার সকাল ৮ টায় তার স্ত্রীকে সে মেট্রো হাসপাতালে ভর্তি করায়।

এরপর বিকেল চারটায় নরমাল ডেলিভারিতে তার মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে। জন্ম নেয়ার পর থেকেই তার সন্তান একদমই সুস্থ ছিল। কিন্তু হঠাৎ করেই ডাক্তার তার সন্তানকে একটা ইনজেকশন দেয় এবং ইনজেকশন দেওয়ার ত্রিশ সেকেন্ডের মধ্যেই শিশুটি কাপুনি দিতে দিতে মারা যায়। সন্তান হারা দম্পতির অভিযোগ ভুল চিকিৎসার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

শিশুটি স্বজনরা আরও অভিযোগ করেন, শিশুটি মারা যাওয়ার পর তারা সিভিল সার্জন কে অবহিত করলে হাসপাতালের মালিকপক্ষ ভাড়াটিয়া লোকজন দিয়ে স্বজনদের ওপর হামলা করে এবং তাদের হাসপাতাল থেকে বের করে দেয়। পরে পুলিশ হাসপাতালে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহেদ জানান, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনা সিভিল সার্জনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, জেলা সিভিল সার্জনের অফিস থেকে তদন্ত টিম গঠন করা হয়েছে, তাদের রিপোর্ট অনুযায়ী হাসপাতাল এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/বিইউ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা