সারাদেশ

নাটোরে প্রশিক্ষিত নারীদের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নাটোর : মুজিববর্ষ উপলক্ষে ও আত্মনির্ভরশীলতা সৃষ্টির লক্ষ্যে নাটোরে ৬৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন দেয়া হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় মেশিনগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, জননেত্রী শেখ হাসিনার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিক পথ পরিক্রমায় ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ১০টি উন্নত দেশের মধ্যে একটি হবে। এই লক্ষ্য অর্জন দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে উন্নয়ন কাজে নিয়োজিত করা হচ্ছে। সকলের সম্মিলীত প্রচেষ্টায় আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে উপনীত হতে চাই।

নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোর জজকোর্টের পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলু প্রমুখ।

সান নিউজ/আই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা