সারাদেশ

গাজীপুরে তুলার গোডাউন পুড়ে ছাই, মালিক পলাতক

নিজস্ব প্রতিনিধি, গাজীপুর : গাজীপুর মহানগরীর পূবাইল মেট্রোপলিটন থানার কুদাব কাজী পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার গোডাউন পুড়ে গেছে। সোমবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রহমান এন্টারপ্রাইজ নামের একটি গার্মেন্টসের ঝুট থেকে কারখানাটিতে আগুন লাগে।

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় কারখানা ফেলে মালিকপক্ষের লোকজন পালিয়ে যায়। ফলে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন যুগান্তরকে জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। কারখানাটিতে কোনো অগ্নিনির্বাপক যন্ত্র ও পানির ব্যবস্থা ছিল না। মালিক পলাতক থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা