সারাদেশ

স্বামীর সিগারেটের ছ্যাঁকায় হাসপাতালে গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, বাঘা (রাজশাহী) : ‘পরনের পায়জামার ওপর দিয়ে সিগারেটের জ্বলন্ত আগুন চেপে ধরে নির্যাতন করতো স্বামী জুয়েল। সেই আগুনে শরীর পুড়ে যায়।’

শুক্রবার(১৯ ডিসেম্বর) রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন গৃহবধূ সুবর্না এ কথা বলেন।

তিনি জানান, শুধু এবারই নয়, বিয়ের পর থেকে কারণে-অকারণে নির্যাতনের শিকার হতে হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় নির্যাতনের শিকার হয়ে সন্তানও নষ্ট হয়ে গেছে। গরীব পরিবারের মেয়ে তাই নির্যাতন সহ্য করে সংসার করেছি।

এ আগে বৃহস্পতিবার রাতে উপজেলার খাঁয়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে। আহত সুবর্না (২০) উপজেলার খাঁয়েরহাট গ্রামের নুরুল আমিনের মেয়ে।

জানা যায়, ২৫ বছর বয়সে চারটি বিয়ে করেন জুয়েল রানা। তার অত্যাচারে তিন স্ত্রী চলে গেছে। সর্বশেষ বছরখানেক আগে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে বিয়ে করেন সুবর্নাকে। তবে সুবর্নাও রেহাই পায়নি তার নির্যাতন থেকে। স্বামীর নির্যাতন সিগারেটের ছ্যাঁকায় তার ডান পায়ের হাঁটুর নিচে ও উপরে জখম হয়।

খবর পেয়ে তার মা নাজমা বেগম ও ভাই দুলাল হোসেন রাত ৮টার দিকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে জরুরি বিভাগের চিকিৎসক শিরিন আকতার জানান, ডান পায়ের হাঁটুর নিচে ও উপরের অংশে বেশ কয়েকটি ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।

আহত সুবর্নার মা নাজমা বেগম জানান, বিয়ের কয়েক মাস পর ধারে ৩০ হাজার টাকা নিয়েছিল জামাই জুয়েল। সেই টাকা চাওয়ার পর থেকেই মাঝে মধ্যে মেয়েকে নির্যাতন করে। জামাইয়ের সাংসারিক অবস্থা ভালো দেখে মেয়েকে বিয়ে দেয়া হয়। সে এতটা খারাপ হবে বুঝতে পারিনি।

এর আগে এসব কারণে থানায় জিডি করা হয়। এই নির্যাতনের কারণে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জুয়েল রানা জানান, একাধিক বিয়ের কথা শিকার করলেও সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিয়ের পর থেকে সে আমার কথামতো চলাচল না করে নিজের ইচ্ছামতো চলতে চায়।

এ নিয়ে সংসারে বাকবিতণ্ডা হয়। তবে অশান্তির মূলে হচ্ছে সুবর্নার মা।

বাঘা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, শুক্রবার সুবর্না বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা