সারাদেশ

পঞ্চগড়ে তীব্র শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড়ে তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ঘন কুয়াশা ও উত্তরের হাওয়ায় বেড়েছে শীতের তীব্রতা। পৌষের শুরু থেকেই শুরু হয়েছে শীতের দাপট। শীতের যে প্রকৃত চিত্র এখন ফুটে উঠতে শুরু করেছে। গত দুই দিন যাবত এক অঙ্কে তাপমাত্রা বিরাজ করছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এই জেলায়।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুঁলিয়া আবহাওয়া অফিসে। গতকাল শুক্রবার তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি, গত বৃহস্পতিবার তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি।

এই সপ্তাহে তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে জানিয়েছে তেতুঁলিয়া আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায়। তিনি বলেন, মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হলে তাপমাত্রা আরও কমে যাবে।

দিনের সর্বোচ্চ তাপমাত্রা গেলো ১৬ ডিসেম্বর বুধবার ২৪ দশমিক ৮ ডিগ্রি, বৃহস্পতিবার ১৭ ডিসেম্বর ২১ ডিগ্রি এবং গতকাল শুক্রবার ১৮ ডিসেম্বর ২১ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড হয়েছে বলে জানায় জিতেন্দ্রনাথ রায়।

হিমেল বাতাস আর ঘন কুয়াশায় কাবু হয়ে যাচ্ছে এখানকার জনগণ। রাত থেকে ভোর, ভোর থেকে বেলা নয়টা পর্যন্ত কুয়াশার পরিমাণ বেশি থাকে। কখনও আবার বৃষ্টির মতো কুয়াশা পড়ে।

গত ১৪ ডিসেম্বর থেকে দিনের অধিকাংশ সময়ে সূর্যের দেখা মিলছে না। ভোর বেলা থেকে বেলা ১২টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকে চারপাশ। দুপুরের পর অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিললেও রোদের তীব্রতা নেই। সন্ধ্যা থেকে শুরু হয় শীতের প্রকোপ। ঠান্ডা বাতাসের সঙ্গে রাতে ঘন কুয়াশায় রাস্তা-ঘাট ঢেকে যায়। বিশেষ করে গ্রামাঞ্চলের দিকে শীতের প্রকোপ বেশি। উপায় না পেয়ে বাড়িতে বাড়িতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে সাধারণ মানুষ। শহরের অলিতে-গলিতেও আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যায়।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, করোনার কারণে যদিও হাসপাতালে রোগীর সংখ্যা কম। শীতজনিত রোগে এখন পর্যন্ত গত বছরের এই সময়ের তুলনায় রোগী ভর্তি হয়নি তবে প্রতিদিনই হাসপাতালের বহিঃবিভাগে শিশু রোগী চিকিৎসা নিচ্ছেন। একইসঙ্গে তিনি জনগণকে মাস্ক ব্যবহার এবং সম্ভব হলে শিশুদেরকে ঘন কুয়াশার সময় ঘর হতে বের না করা পরামর্শ দিয়েছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা