সারাদেশ

ফেনীতে গৃহবধূকে নির্যাতনের পর হত্যা

নিজস্ব প্রতিনিধি, ফেনী : বিয়ের ১০ মাস না পেরোতেই ফেনী শহরের রামপুরে মাহমুদা আক্তার শিরীন (২৩) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মাহমুদার স্বজনদের দাবি, স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যা করেছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ফেনীর রামপুরের তনু পাটোয়ারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

মাহমুদা দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুরের ছলু ভূঁঞাবাড়ির অহিদুর রহমান ও আলেয়া বেগমের মেজো মেয়ে। রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

এ ঘটনায় পুলিশ ওই গৃহবধূর শ্বশুর ও শাশুড়িকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে বলে জানিয়েছেন ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুদ্বীপ রায়। তবে তার স্বামী শাহজালাল শাহীন ও ননদ খোদেজা বেগম পালিয়েছেন বলে তিনি জানান।

সুদ্বীপ রায় জানান, আমরা এসে বিছানার উপরে চিৎ করা অবস্থায় মাহমুদার লাশ পড়ে থাকতে দেখি। তার গায়ে কম্বল জড়ানো ছিল। তার গলার দুইপাশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে তার লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা