সারাদেশ

অভিনব কায়দায় টাকা ছিনতাই চক্রের দু'সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : অভিনব কায়দায় টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে বরিশাল ও খুলনা থেকে এদের গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৬ সেপ্টেম্বর গোপালগঞ্জ পোষ্ট অফিস থেকে সুরেশ চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী হেমলতা বিশ্বাসের সঞ্চয় পত্রের ১০ লাখ টাকা উত্তোলন করেন। এসময় টাকা ছিনতাই চক্রের ৪ সদস্যের একটি দল অভিনব কায়দায় ১০ লাখ টাকা সুকৌশলে নিয়ে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় সুরেশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ে করেন। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ও প্রযুক্তি ব্যবহার করে বরিশাল ও খুলনায় অভিযান চালিয়ে টাকা ছিনতাই চক্রের দুই সদস্য রেদোয়ান তালুকদারকে বরিশাল থেকে ও আবিদুল হাসান ওরফে মিন্টু শেখকে খুলনা থেকে গ্রেফতার করে।

পরে আজ শুক্রবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়।

সান নিউজ/বিকে/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা