সারাদেশ

মাইমশিল্পী ফরহাদ হাসান মিঠুর জানাজা সম্পন্ন 

বিনোদন ডেস্ক : মাইমশিল্পী ফরহাদ হাসান মিঠু আর নেই। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ তথ্য নিশ্চিত করে ফরহাদ হাসান মিঠুর দীর্ঘদিনের সহকর্মী ম. আবু হারুন টিটু বলেন, এদিন রাত সাড়ে ৩টার দিকে মিঠু ভাই বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। তার নিঃশ্বাস নাকি বন্ধ হয়ে যাচ্ছিল। পরে তার এক ছোট ভাইকে ফোন করে শারীরিক অবস্থার কথা জানান। তারা দ্রুত এসে দেখেন, জানালার গ্রিল চাপ দিয়ে ধরে আছেন মিঠু ভাই।

পরে উবার কল করে হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মিঠু ভাই মারা যান।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আল মারকাজুলে মিঠুর মরদেহ গোসল করানো হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি বগুড়ায় পাঠানো হয়। সেখানে বাদ আসর এই মাইমশিল্পীর দাফন সম্পন্ন হয়েছে বলে জানান টিটু।

১৬ ডিসেম্বর রাতেও মিঠুর সঙ্গে কথা বলেন টিটু। বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ১৬ ডিসেম্বর রাতে আমি রেডিওতে লাইভ অনুষ্ঠান করছিলাম। এর মধ্যে মিঠু ভাই বার বার ফোন করছিলেন ফার্মগেট যেতে। কিন্তু অনুষ্ঠান থাকায় আমি যেতে পারিনি। পরে নাট্যকার মহিউদ্দিন ছড়া ভাই ও মিঠু ভাই আড্ডা দেন। মিঠু ভাই আরো আড্ডা দিতে চাচ্ছিলেন। কিন্তু ছড়া ভাই বাসায় ফেরার কথা বললে মিঠু ভাই বলেন, বাসায় গেলে বিরক্ত লাগে। পরে ছড়া ভাই রাত ১০টার দিকে তাকে বাসায় পাঠিয়ে দেন।

মাইমের প্রতি ফরহাদ হাসান মিঠুর অকৃত্রিম ভালোবাসা ছিল। বিষয়টি উল্লেখ করে টিটু বলেন, আসলে মাইমের কাজ না থাকার কারণে মিঠু ভাইয়ের মধ্যে এক প্রকার খেদোক্তি ছিল। সারা দেশে শৈল্পিক মাইম করার পরিকল্পনা করেছিলেন মিঠু ভাই। আগামী জানুয়ারি থেকে দেশের বিভিন্ন জেলায় কাজটি শুরুর চিন্তা করেছিলেন। আর এ চাওয়াটা তার ভেতরে গভীরভাবে তাড়না দিতো। প্রাণ দিয়ে কীভাবে মূকাভিনয় করতে হয় সেটা জানতেন মিঠু ভাই। কিন্তু তার লালিত স্বপ্ন পূরণের আগেই চলে গেলেন!

ফরহাদ হাসান মিঠু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। মূকাভিনয় বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি নিয়েছিলেন তিনি। মাঝে দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন। ইতালি, নরওয়েতে তিনি শো করেছেন। বাংলাদেশ মাইম এসোসিয়েশনের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন মিঠু।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা