সারাদেশ

উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ট্রেন চালাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিনিধি, পাবনা (ঈশ্বরদী) : ঢাকা-পঞ্চগড় রুটে ঢাকা থেকে ছেড়ে আসা ৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় পাঁচঘণ্টা পর ঢাকার সঙ্গে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। তবে দু’টি আন্তঃনগর ট্রেন নির্ধারিত সময় থেকে পাঁচঘণ্টা বিলম্বে চলাচল করছে।

তবে চারটি আন্তঃনগর ট্রেনকে বিকল্প লাইন ব্রডগেজে ঈশ্বরদী জংশন স্টেশন দিয়ে চালানো হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে ঢাকা-রাজশাহী-পঞ্চগড় রুটের নাটোরের ঈশ্বরদীর বাইপাস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে পাকশি বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক বিভাগ বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচল স্বাভাবিক করে।

পাঁচঘণ্টা বিলম্বে চলাচলকারী ট্রেন দু’টি হলো- ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ৭৫১ নম্বর লালমনি এক্সপ্রেস ও রংপুর থেকে ছেড়ে আসা ঢাকামুখী ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস।

এছাড়া পঞ্চগড় এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, একতা এক্সপ্রেস এবং নীলসাগর এক্সপ্রেসকে বিকল্প লাইনে নির্ধারিত সময় থেকে কিছুটা বিলম্বে চলাচল করছে।

পাকশি বিভাগীয় রেলওয়ের কন্ট্রোল অফিসের ট্রেন কন্ট্রোলার শহিদুল ইসলাম পিন্স জানান, দুর্ঘটনার কারণে ঢাকা-পঞ্চগড়গামী ৭৯৩ নম্বর পঞ্চগড় এক্সপ্রেস, ঢাকা-রাজশাহীগামী ৭৫৯ নম্বর পদ্মা এক্সপ্রেস, পঞ্চগড়-ঢাকাগামী ৭০৬ নম্বর একতা এক্সপ্রেস, চিলাহাটি-ঢাকা অভিমুখী ৭৬৬ নম্বর নীলসাগর এক্সপ্রেসকে বিকল্প রেললাইন ঈশ্বরদী জংশন স্টেশনে নিয়ে এসে ব্রডগেজ রেললাইন দিয়ে চালানো হয়েছে। তবে ঢাকা-লালমনিহাটগামী ৭৫১ নম্বর লালমনি এক্সপ্রেস, রংপুর-ঢাকার মধ্যে চলাচলকারী ৭৭২ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনটি পাঁচঘণ্টা বিলম্বে চলাচল করছে।

পাকশি বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) মমতাজুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭৫৭ নম্বর আন্তঃনগর ‘দ্রুতযান এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি ঈশ্বরদী বাইপাসে লাইনচ্যুত হয়। এর ফলে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ১টার দিকে ঈশ্বরদী লোকমোটিভ লোকোসেড থেকে রিলিফ ট্রেনটি ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি উদ্ধার করে। পরে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে চারটি আন্তঃনগর ট্রেনকে ব্রডগেজ লাইনে নিয়ে এসে ঈশ্বরদী জংশন স্টেশন হয়ে চালানো হয়েছে। দুর্ঘটনা কবলিত রেললাইন মেরামত করতে কয়েক ঘণ্টা সময় লাগে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা