সারাদেশ

সাতক্ষীরায় ট্রাক-মোটরসাই‌কে‌ল সংঘ‌র্ষে নিহত ২

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা : সাতক্ষীরায় ট্রাক ও মোটরসাই‌কে‌লের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে দুই যুবক নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরও একজন।

বুধবার (১৬ ডি‌সেম্বর) রাত পৌ‌নে ৯টার দি‌কে সাতক্ষীরা-খুলনা সড়‌কের বি‌নের‌পোতা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

‌নিহত দু’জন হ‌লেন- সাতক্ষীরার তালা উপ‌জেলার সুজনশাহ গ্রা‌মের তাপস মণ্ডল ও খুলনার পাইকগাছার রাড়ুলী গ্রা‌মের মিলন দেবনাথ। আর আহত সুব্রত সেন পাইকগাছা এলাকার বা‌সিন্দা।

সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, সুব্রত, মিলন ও তাপস খুলনা থে‌কে এক‌টি মোটরসাই‌কেলযো‌গে সাতক্ষীরা আস‌ছি‌লেন। সাতক্ষীরা-খুলনা সড়‌কের বি‌নের‌পোতা এলাকার আব্বা‌সের বাগানবা‌ড়ি এলাকায় পৌঁছা‌লে খুলনাগামী এক‌টি ট্রা‌কের সঙ্গে তাদের মোটরসাই‌কেলের মু‌খোমু‌খি সংঘ‌র্ষে তাপস ও মিলন নিহত হয়।

এ সময় আহত হন সুব্রত সেন। পরে আহত ‌সুব্রতকে উন্নত চি‌কিৎসার জন্য খুলনা মে‌ডি‌ক্যা‌লে কলেজ (খুমেক) হাসপাতালে পাঠা‌নো হয়েছে।

তিনি জানান, নিহত দু’জনের মর‌দেহ সাতক্ষীরা সদর হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা