সারাদেশ

স্বাধীনতার অর্ধশত বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি মোস্তাফা কামাল

জাহেদ, চট্টগ্রাম : স্বাধীনতার ৪৯ বছর পার হলেও হতদরিদ্র মুক্তিযোদ্ধা মোস্তাফা কামাল পাশা (৬৯) বছর বয়সেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পায়নি। জন্মসূত্রে তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার নগরকান্দি এলাকার কান্দিপাড়ার গ্রামের সন্তান হলেও তিনি ছোটবেলায় চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ৯নং মীরসরাই সদর ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া তার পালক পিতা ছদিকের রহমানের কাছে বড় হন।

স্বাধীনতার সময় সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। ৪৯ বছর পার হয়ে গেছে, তার সাথী সহযোদ্ধারা মুক্তিযোদ্ধা কোটায় সরকারিভাবে সম্মানি ভাতা পাচ্ছেন। ভাগ্যের কি পরিহাস স্ত্রী দুই ছেলে ১ মেয়ে সহ নাতি নাতনি নিয়ে খুব কষ্টে ভ্যান গাড়ি করে কাঁচা বাজার ফেরি করে যে অর্থ পান তা দিয়ে তিনবেলা তার ভাত জুটছে না।

প্রথমে মোস্তাফা কামাল পাশা ভারত থেকে ট্রেনিং করেন। ভারতীয় তালিকা মুক্তিযোদ্ধার মুক্তিবার্তা ও সনদপত্রটি নং ১৮৬৫০ গেজেট নং ৪৮৭২।
জানা যায় ১৯৭১ সালে ১নং সেক্টর কমান্ডার রফিকের অধীনে ফেনি, শুভপুর, কুমিল্লা, চৌদ্দগ্রামসহ বিভিন্ন স্থানে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন।

তিনি জানান ১৯৭১ সালের ভারতের উদ্দেশ্যে গমন করার পর ভারতের বেলিনিয়া বর্ডার ক্যাম্প, হলিক্যাম্প আসাম গোহাটি লোহার বন থেকে ট্রেনিং করার পর কোম্পানি মোহাম্মদ রফিক ও সহযোদ্ধাদের সাথে থেকে ভারত থেকে ট্রেনিং করে দেশে এসে যুদ্ধ করেন।

কিন্তু স্বাধীনতার ৪৯ বছর পার হয়ে গেছে মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম এখনও উঠেনি। মোস্তাফা কামাল পাশা দুঃখ প্রকাশ করে বলেন বেশ কয়েকবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আবেদন করার পরও তিনি মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত হননি।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে ভারতীয় তালিকায় আমার পালিত পিতার নাম চৌদিকা রহমান মীরসরাই উপজেলার তালবাড়িয়া ঠিকানা আসলেও আমি বিগত ৪৫ বছর আগে এখান থেকে আমার জন্মস্থান ময়মনসিংহ চলে যায়।

অন্যদিকে তার জাতীয় পরিচয় পত্রে রয়েছে আমার জন্মদাতা পিতার নাম মৃত নভে আলী দপ্তরী। এদিকে তার জাতীয় পরিচয় পত্রেও বয়সে রয়েছে ভূল। আর এই ভুলের মাশুলে মুক্তিযোদ্ধা হয়েও দেশ হানাদার থেকে মুক্ত হলেও তিনি মুক্তি পাচ্ছে না এ ভুলের কাছ থেকে। তার আকুল আকুতি স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে হলেও তিনি যেন মুক্তিপান এই যন্ত্রণা থেকে।

এই বিষয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মেদ বলেন, মোস্তাফা কামাল পাশা একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। উনার বাড়ি অন্য জেলা হওয়ায় জাতীয় পরিচয় পত্রে ভুল হওয়ার কারণে তিনি মুক্তিযোদ্ধা তালিকা অন্তর্ভুক্ত হয়নি। তারপরও আমরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে মোস্তাফা কামাল পাশাকে সার্বিক সহযোগিতা প্রদান করবো।


সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা