সারাদেশ

বোয়ালমারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে কামরুল হাসান নামে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে গ্রেফতার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়েরকৃত সি.আর মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী কামরুল হাসান (৪৫) পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত কামরুল সাতৈর ইউনিয়নের বেড়াদি গ্রামের আ. রাজ্জাকের ছেলে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামরুল হাসানকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা