সারাদেশ

একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচাড়া দিয়েছে : তোফায়েল 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, “ষড়যন্ত্র এখনও শেষ হয়নি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন দেশকে অগ্রগতির পথে এগিয়ে চলেছে, বাংলাদেশ যখন আর্ন্তজাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেল । সেই সময় একাত্তরের পরাজিত শক্তি আবার মাথাচারা দিয়েছে ভাস্কর্যকে সামনে নিয়ে। পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে। এ ভার্স্কযের ব্যাপার নিয়ে কোন আপোস নেই। বঙ্গবন্ধুর ভার্স্কয হবেই। এটা কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”

বুধবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টায় ভোলা বাংলা স্কুল মাঠে ভোলা জেলা আওয়ামী লীগ আয়োজিত মহান বিজয় দিবসের আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দোস্ত মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেয়। এর আগে সকালে বঙ্গবন্ধুর প্রতীকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা