সারাদেশ

লাখো কন্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর : একযোগে লাখো কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনসহ নানা আয়োজনে মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বুধবার ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মুজিববর্ষ মঞ্চের সামনে বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষের কন্ঠে কন্ঠ মিলিয়ে অনলাইনে লক্ষাধিক মানুষ জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন।

জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সুচনা করেন কর্মসূচীর। এসময় পায়রা ও বেলুন উড়িয়ে মহান বিজয়ের ‘জয় বাংলা’ ধ্বনি উচ্চারন করেন সমাগতরা। এর আগে ফরিদপুর জেলা প্রশাসনের পেজে একযোগে জাতীয় সঙ্গীত গাইতে রেজিস্ট্রেশন করেন ১ লক্ষ ২০ হাজার মানুষ।

এর আগে সকাল আটটায় শহরের গোয়ালচামট এলাকায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে ফরিদপুর পরে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ফরিদপুর প্রেসক্লাব, সমকাল সুহৃদ সমাবেশ, খেলাঘর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্প্যমাল্য অর্পণ করা হয়।

সান নিউজ/বিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা