সারাদেশ

যাত্রা শুরু করল বিবাইক

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : দেশে যাত্রা শুরু করল মোবাইল অ্যাপ ভিত্তিক রেন্টাল বাইক সরবরাহকারী প্রতিষ্ঠান বিবাইক (bBike)। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পর্যটন শহর কক্সবাজার থেকে বিবাইকের যাত্রা শুরু হয়েছে। পর্যটক ও স্থানীয়দের স্বল্প খরচে, দ্রুত সময়ে ঝামেলাবিহীন ভ্রমণ সেবা দিতে কাজ করবে বিবাইক।

বিবাইকের উদ্যোক্তারা বলেন, তাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ভ্রমণ জটিলতাকে আরও সহজ করা। অনেকে ভ্রমণে গিয়ে গাড়ি ভাড়া নিয়ে সমস্যায় পড়েন। কিন্তু হাতে ফোন থাকলে এ সমস্যা আর থাকবে না।

ভ্রমণকালে যাত্রীদের অসুবিধার কথা বিবেচনা করে সহজ সমাধানের জন্য বিবাইক এনেছে অ্যাপ ভিত্তিক সেবা। প্রয়োজনীয় সব ফিচারযুক্ত বিবাইক অ্যাপ ব্যবহার করে ঘন্টা ভিত্তিক স্কুটার ভাড়ার সুবিধার পাশাপাশি ফ্রি পার্কিং প্লেস পাওয়া যাবে। প্রাথমিক ভাবে কক্সবাজার শহরে এ সুবিধাটি চালু করা হচ্ছে। পর্যটকদের অসুবিধার কথা বিবেচনা করে যেকোনো জায়গায় এই স্কুটার সুবিধা পাওয়া যাচ্ছে।

বিবাইকের ভাইস চেয়ারম্যান দিন ইসলাম বলেন, মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে প্রযুক্তির সমন্বয়ে নতুন সেবা আনা হচ্ছে। দ্রুতই বাংলাদেশের অন্যান্য প্রান্তে এই সেবা পৌছে দেওয়ার উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বিবাইক।দারুণ সব অফারসহ বিবাইক অ্যাপে থাকছে ১০০ টাকায় প্রতি ঘন্টার জন্য আকর্ষনীয় ফ্রি রাইড সার্ভিস।

বিবাইক মূলতঃ তরুণ উদ্যোক্তাদের একটি যুগান্তকারী উদ্যোগ।এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, ভাইস চেয়ারম্যান দ্বীন ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজালাল সেবাটিকে আরও সামনে এগিয়ে নিতে কাজ করছেন।

বিবাইক সেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে http://bbike.com.bd/ ও অ্যাপ ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকে।

সান নিউজ/জেএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা