সারাদেশ

‌'পদ্মা সেতু মানুষের পৈতৃক সম্পত্তি, তবে বিএনপির নয়'

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : পদ্মা সেতু বাংলাদেশের মানুষের পৈতৃক সম্পতি, তবে বিএনপি'র নয়। কেননা, আপনারা এটা নিয়ে ষড়যন্ত্র করেছেন বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি।

পদ্মা সেতু কারও পৈতৃক সম্পতি নয়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর এমন কথার জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত বিজয় দিবস আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় মন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আমাদের সৌভাগ্য যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো যোগ্য নেতা পেয়েছি। তিনি দেশের টাকায় পদ্মা সেতু করার ঘোষণা দেন। আজ বিজয় দিবসে গর্ব করে বলতে পারি পদ্মা সেতু হয়ে গেছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল আলম, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।


সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা