সারাদেশ

ইবি’র মুক্তবাংলায় কর্মকর্তাদের দুই গ্রুপের হাতাহাতি

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া : মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জনাতে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দুই গ্রুপ। একটি হলো কর্মকর্তা সমিতি, অপরটি হলো কর্মকর্তা সমিতি থেকে বের হয়ে নতুন করে তৈরি করা অফিসার্স অ্যাসোসিয়েশন।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তবাংলায় এ ঘটনা ঘটে। এ সময় এক পক্ষ অপরপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মুক্তবাংলায় ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের দুটি গ্রুপ। সকাল পৌনে ১১টার দিকে অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তা ফুল দিতে গেলে কর্মকর্তা সমিতির সদস্যরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। উভয় পক্ষের কাউকে কাউকে এসময় লাঠি দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করতেও দেখা যায়। এসময় বেদিতে থাকা ফুলের ডালি ভাঙচুর করে উভয়পক্ষ।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা