সারাদেশ

গাড়ির আর দাঁড়াতে হবে না বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজায়

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : বঙ্গবন্ধু সেতু পারাপারে টোল পরিশোধের জন্য কোনো গাড়িকে আর দাঁড়াতে হবে না টোলপ্লাজায়। ফাস্ট ট্র্যাক লেন ব্যবহার করে বিরতিহীনভাবে সেতু পার হতে পারবে গাড়িগুলো।

যেসব গাড়ির উইন্ডশিল্ডে আরএফআইডি যুক্ত রয়েছে সেসব গাড়ি স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করে সেতু পার হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাত ১০টায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিমের টোলপ্লাজায় দুটি ফাস্ট ট্র্যাক লেনের উদ্বোধন করেন সেতু মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন।

জানা গেছে, ডাচ-বাংলা ব্যাংকের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে গাড়ির উইন্ডশিল্ডে লাগানো আরএফআইডি ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল পরিশোধ করা যাবে। এর আগে সেতু পার হতে টোলপ্লাজায় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হতো। ফলে অনেক সময় দেখা দিত দীর্ঘ যানজট।

ফাস্ট ট্র্যাক বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সেতু মন্ত্রণালয়ের উপসচিব এস এম মাজহারুল ইসলাম, সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদৌস, বঙ্গবন্ধু সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তোফাজ্জল হোসেন, মো. অহিদুজ্জামান, বঙ্গবন্ধু সেতুপূর্ব সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল, সহকারী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী, ডাচ-বাংলা ব্যাংকের এসিভিপি অ্যান্ড সিএফআইও আবুল কাশেম খান, হেড অব মোবাইল ব্যাংকিং ডিভিশনের মাহবুবুল ইসলামসহ সেতু কর্তৃপক্ষ, সিএনএস লিমিটেড ও ডাচ বাংলা ব্যাংকের কর্মকর্তারা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা