সারাদেশ

উচ্চ শব্দে গান বাজিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : দুর্ঘটনায় আহত হওয়ার মিথ্যা তথ্য দিয়ে বাসায় ডেকে নিয়ে এক কলেজ ছাত্রীকে তার বন্ধুসহ দু’জন ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আক্রান্ত ছাত্রীর বরাতে পুলিশ জানিয়েছে, কান্না করে পায়ে ধরে আকুতি জানিয়েও ধর্ষণের হাত থেকে রক্ষা পাননি ওই ছাত্রী। বরং কান্নার আওয়াজ যাতে বাইরে না যায় সেজন্য উচ্চ শব্দে গান চালিয়ে দেয় তারা। আক্রান্ত মেয়েটি শারীরিক ও মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন।

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার পূর্ব ফিরোজ শাহ কলোনি এলাকায় একটি বাসায় এই ঘটনা ঘটেছে। পাঁচদিন আগে এই ঘটনা ঘটলেও পুলিশ এখনও অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করতে পারেনি।

অভিযুক্ত দুই যুবক হলো- রাকিবুল হাসান আরিয়ান (২০) এবং মেহেদী হাসান আশিক রাব্বানী বাবু (২৩)।

এদের মধ্যে রাকিবুল হাসান আরিয়ান নগরীর আকবর শাহ থানার জানারখিল আরিফ চৌধুরী বাড়ির ভাড়াটিয়া মমতাজ চৌধুরীর ছেলে। আর মেহেদী একই থানার পূর্ব ফিরোজ শাহ কলোনির ঈদগাঁও মাঠের পূর্বপাশে ই/পি লেইনে আব্দুল বাতেন মেম্বারের ভবনের পঞ্চম তলার বাসিন্দা জাহিদুল ইসলাম জাহেদের ছেলে।

পুলিশ জানিয়েছে, আক্রান্ত ১৮ বছর বয়সী মেয়েটিও আকবর শাহ থানা এলাকায়। তিনি নগরীর একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক বলেন, ‘দুই বন্ধু মিলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আকবর শাহ থানায় একটি মামলা হয়েছে। মেয়েটি ইন্টারমিডিয়েটের ছাত্রী। ছেলে দুই জন বখাটে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্ত অব্যাহত আছে।’

মেয়েটির পরিবারের এক সদস্য এবং পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, রাকিবুলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবারের চাপে মাসখানেক আগে মেয়েটি সেই সম্পর্ক ভেঙে দেয়। গত শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে বই কেনার কথা বলে মেয়েটি বাসা থেকে বের হয়। রাতে ভীষণ অসুস্থ ও বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরে কান্না শুরু করে।

মেয়েটি অভিভাবকদের জানায়, মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার কথা বলে তাকে ফোন করেছিল রাকিবুল। আহত অবস্থায় সে মেহেদীর বাসায় আছে জানিয়ে তাকে সেখানে যাবার অনুরোধ করে। দুর্ঘটনার কথা শুনে মেয়েটি ওই বাসায় ছুটে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায়, রাকিবুলের দুর্ঘটনায় আহত হওয়ার বিষয়টি মিথ্যা। বাসায় ঢোকার পর তাদের উদ্দেশ্য বুঝতে পেরে মেয়েটি দু’জনের পায়ে ধরে কান্না শুরু করে। কিন্তু কান্নার চিৎকার যাতে কেউ শুনতে না পায় সেজন্য তারা উচ্চশব্দের সাউন্ডবক্সে গান ছেড়ে দেয়। এরপর ফাঁকা বাসায় রাকিবুল ও মেহেদী মিলে তাকে একাধিকবার ধর্ষণ করে।

আক্রান্ত মেয়েটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা