সারাদেশ

সাভারে বিস্ফোরণে ভবনে ফাটল

নিজস্ব প্রতিবেদক : সাভারে একটি ভবনে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটির দুই তলায় ফাটল দেখা দিয়েছে। বাড়ির ভাড়াটিয়াদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার ( ১৫ ডিসেম্বর) সকালে সাভার পৌর সভার বাজার রোড এলাকায় বিলাস সিনেমা হল সংলগ্ন শাহ আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ৫ তলা ভবনের সামনে থাকা একটি দোকানের শাটার খুলতে গেলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে হুড়াহুড়ি করে বাড়ির ভাড়াটিয়ারা বেরিয়ে নিরাপদ দূরত্বে আশ্রয় নিয়েছে । ভবন হেলে পড়ার আশঙ্কায় চরম উৎকণ্ঠায় রয়েছেন এখানকার ভাড়াটিয়ারা। ভবনের দুই তলায় ফাটল দেখা দিয়েছে।

বাড়ির মালিক শাহ আলম বলেন, সেই দোকানটি স্যানেটারির মালামালের দোকান। সকালে সাঁটার খুলতে গেলে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সাভার পৌর মেয়র আবদুল গনি বলেন, প্রাথমিকভাবে খবরটি শুনে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পৌরসভার প্রকৌশলীকে জানিয়েছি। একইসঙ্গে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বলেছি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা