সারাদেশ

২৫০ কেজির বোমাটি নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিনিধি, মধুপুর (টাঙ্গাইল) : রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফের উদ্ধার হওয়া সেই ২৫০ কেজির বোমাটি টাঙ্গাইলের মধুপুর বনের টেলকি বিমানবাহিনীর প্রশিক্ষণ কেন্দ্রের (ফায়ারিং রেঞ্জ) ক্যাম্পাসে নিষ্ক্রিয় করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আবারও বোমার বিস্ফোরণে মধুপুর বনের এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে প্রথম বোমা বিস্ফোরণ ঘটায় বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয় একই বিশেষজ্ঞ দল।

বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে কর্মরত জুয়েল জানান, আগের মতো বিমানবাহিনীর ফ্লাইট লে. আজমের নেতৃতে একটি দল বাই রোডে সোমবার সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার হওয়া প্রায় ২৫০ কেজি ওজনের বোমা নিয়ে ফায়ারিং রেঞ্জে আসে।

সকালে ক্যাম্প ক্যাম্পাসে মাটি গভীর গর্ত করে সেখানে পুঁতে এটি নিষ্ক্রিয় করা হয়।

এ বিষয়টি স্বীকার করেছেন ফায়ারিং ক্যাম্প কমান্ডার মো. আলম।

প্রত্যক্ষদর্শী মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, মাটি গভীর গর্ত করে সেখানে বোমা স্থাপন করে বিশেষ কায়দায় এটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। বোমার বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা। বোমার অংশ ও ধোঁয়া দেড়শ ফুট ওপরে উঠে যায়। মাটির পোতা অংশে অনেক গভীরতার সৃষ্টি হয়। এটি বিস্ফোরণের সময় বিমানবাহিনীর বিভিন্ন স্তরের সদস্য, মধুপুর ফায়ার সার্ভিসের টিম উপস্থিত ছিল।

উল্লেখ্য, সোমবার সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় পাইলিংয়ের কাজ করতে গিয়ে শ্রমিকরা ১০ ফুট মাটির নিচে সিলিন্ডারসদৃশ্য বোমাটির সন্ধান পান।

খরব পেয়ে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করে বিস্ফোরণ ঘটাতে ওই দিনই বিকালে মধুপুর বনের টেলকি বিমানবাহিনীর ফায়ারিং প্রশিক্ষণ কেন্দ্রে নিয়ে আসে।

এর আগে ৯ ডিসেম্বর উদ্ধার হওয়া ২৫০ কেজি ওজনের বোমা ১০ ডিসেম্বর দুপুরে বিস্ফোরণ ঘটায় বিমানবাহিনীর একই বিশেষজ্ঞ দল।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা