সারাদেশ

কাশিয়ানীতে ভুয়া বিএসটিআই কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে জাহিদুর রহমান ওরফে পপলু শিকদার (৪৫) নামে এক ভূয়া বিএসটিআই কর্মকর্তাকে আটক করা হয়েছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারের মধুমতি বেকারী থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদুর রহমান একই উপজেলার রামদিয়া পশ্চিমপাড়া গ্রামের আবু বক্কার শিকদারের ছেলে।

বেকারীর মালিক সাইফুল ইসলাম জানান, গত ৬ মাস আগে জাহিদুর রহমান তার বেকারীতে এসে বিএসটিআই’র খুলনা বিভাগীয় অফিসের অডিট অফিসার পরিচয় দেন। এ সময় তিনি বিএসটিআই’র লাইসেন্স করে দেয়ার কথা বলে সাড়ে ৭ হাজার টাকা নিয়ে যান। এর ১৫ দিন পর এসে বিএসটিআই’র একটি লাইসেন্স দিয়ে যান।

পরে যাচাই করে দেখা যায় তার দেয়া লাইসেন্সটি ভুয়া। তখন পুনরায় মোবাইল ফোনে লাইসেন্স করার কথা বলে তাকে বেকারীতে আসতে বলা হয়। কিন্তু, তিনি বেকারীতে আসতে রাজি হননি। এক পর্যায়ে তার বিকাশ নম্বরে লাইসেন্স করার কথা বলে ২ হাজার টাকা পাঠানো হয়।

আশ্বস্থ হওয়ার পর রোববার (১৩ ডিসেম্বর) জাহিদুর রহমান বেকারীতে আসেন। পরে তাকে এলাকাবাসী আটক করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত জাহিদুর রহমান ওরফে পপলুর কাছ থেকে ‘‘মোঃ অনিক হোসেন, অডিট অফিসার’’ খুলনা বিভাগীয় অফিস, লেখা সম্বলিত বিএসটিআই’র একটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা