সারাদেশ

ভোলায় শিশু বিবাহ প্রতিরোধে ঈমাম-কাজীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : শিশু বিবাহের হার কমিয়ে আনার লক্ষ্য নিয়ে ভোলায় ঈমাম কাজীদের দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে ভোলা সদর উপজেলার হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান।

প্রশিক্ষণে ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাজী ও ঈমামরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে বাল্যবিয়ে রোধে ভূমিকা রাখার জন্য সকলকে অঙ্গিকার করে শপথ পাঠ করানো হয়।

ইউনিসেফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা, কোস্ট ট্রাস্ট এর শিশু ও কিশোর-কিশোরীদের সুরক্ষা তরান্বিতকরণ (এপিসি) প্রকল্প এ প্রশিক্ষণের আয়োজন করেন।

এসময় ঈমাম ও কাজীরা বাল্য বিয়ে রোধে ভূমিকা রাখার জন্য অঙ্গিকার করেন। আইনগত শিশু বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক। তাই সকল বিয়ে নিবন্ধন করার আহবান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্ট এর টিম লিডার রাশিদা বেগম, পুলিশের এস আই হানিফ, কোস্ট ট্রাস্ট এর (এপিসি) প্রকল্পের প্রকল্প সম্মনয়কারী মিজানুর রহমান, এলজিসি প্রকল্পের জেলা সম্মনয়কারী আব্দুস সালাম, এপিসি প্রকল্পের সহকারী প্রকল্প সম্মনয়কারী দেবাশীষ মজুমদার, ঈমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন, কাজী সমিতির সভাপতি হাসনাঈন আহমেদ, কাজী মহিবুল্লাহ, এডভোকেসি এন্ড মিডিয়া অফিসার আদিল হোসেন, বাল্য বিয়ে, শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সেক্রেটারী শাহারিয়ার জিলন, পিআর লিডার ইমা আক্তার, মিরাজ প্রমুখ।

উল্লেখ্য ইউনিসেফ এর জরিপে দেশের ১৫.৫ শতাংশ শিশুর বিয়ে হয় ১৫ বছর এর আগেই। এর মধ্যে বরিশাল বিভাগে ঐ বয়সে শিশু বিবাহ হচ্ছে ১৬.২ শতাংশ। ভোলাতে এই হার আরও বেড়ে ১৮.৮ শতাংশ। ২০১৯ সালে শিশু বিবাহের হার ছিলো ৬০.৩ শতাংশ।

সান নিউজ/আইআর/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা