সারাদেশ

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সরকারি কর্মকর্তাদের সভা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : “জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান ” এ স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মারিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব আব্দুর রহিম, পল্লী বিদ্যুত বোয়ালমারী জোন এর ডিজিএম সানোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড কোরবান আলী প্রমুখ।

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা