সারাদেশ

রংপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) : রংপুরের তারাগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে মূল আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোজ্জাম্মেল হক বদরগঞ্জ উপজেলার শেখেরহাট গ্রামের মোজা মিয়ার পুত্র মিঠুন আলী, মো. আব্দুল আজিতের পুত্র নুরুজ্জামান সরকার, জবান আলীর পুত্র নাসিম হোসেন, আব্দুল মজিদের পুত্র আল-আমিন হোসেন।

ভুক্তভোগীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীর সঙ্গে পার্শ্ববর্তী বদরগঞ্জ উপজেলার শেখেরহাট এলাকার মোজাহার আলীর ছেলে মিঠুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত সোমবার রাতে মিঠুন স্কুলছাত্রীকে রাতের অন্ধকারে বাড়ির পার্শ্বে নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে ৩ জন সহযোগীসহ দলবদ্ধভাবে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সে সময় অভিযুক্তরা স্থান থেকে পালিয়ে যায়।

মেয়েটিকে প্রথমে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর বেশি রক্তক্ষরণ হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

ঘটনাটি তারাগঞ্জ থানা পুলিশকে স্কুলছাত্রীর স্বজনরা মৌখিকভাবে অভিযোগ দিলে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তারাগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘মূল আসামি মিঠুনসহ অন্য তিন জন অভিযুক্তকে আমরা গ্রেফতার করেছি। তাদেরকে শনিবার (১২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা