সারাদেশ

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ স্লোগানে কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

ঝালকাঠি জেলাপর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় দু’ঘণ্টাব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রসাশক সার্বিক আরিফুল ইসলামের সঞ্চালনায় জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার ফাতিয়া ইয়াসমিন ও জেলা ও দায়রা জজ মো. শহীদুল্লাহসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে বিচার বিভাগসহ সরকারি কর্মকর্তারা এ ঘটনার সঙ্গে সরাসারি জড়িত ও নেপথ্যের উস্কানিদাতা মৌলবাদী চক্রের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এদিকে, একই দাবিতে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজও মানববন্ধন করে।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা