সারাদেশ

ইবির ক্যালেন্ডারে বঙ্গবন্ধুর নামে ভুল, বঙ্গবন্ধু পরিষদের প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামের বানানে ভুল করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। সেই সঙ্গে এই নামভুল কোনভাবেই ক্ষমাযোগ্য নয় বলে সংশ্লিষ্টদের বিচারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফীনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ডেস্ক ক্যালেন্ডার মুদ্রণ করার পূর্বে সোমবার রেজিস্ট্রার আব্দুল লতিফ উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বরাবর একটি ডেমো কপি উপস্থাপন করেন। এসময় ক্যালেন্ডারে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নামসহ শেখ রাসেলের নামের বানানেও ভুল লক্ষ্য করা যায়। এ ধরনের ভুল অনভিপ্রেত বলে উল্লেখ করে রেজিস্ট্রার আব্দুল লতিফকে ৯ ডিসেম্বর রাতে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখা দিতে বলা হয়েছে তাকে।

এদিকে, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর নাম ভুলকারীদের শাস্তির দাবিতে শুক্রবার এক প্রতিবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। বিজ্ঞপ্তিতি সূত্রে, বঙ্গবন্ধু ও শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামের বানান ভুল চরম ধৃষ্টতাপূর্ণ কাজ। যা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার প্রস্তুত ও মুদ্রণের কমিটিও এই দায় এড়াতে পারে না। এ নামভুল করার ঘটনায় রেজিস্ট্রারকে তদন্তপ্রেক্ষিতে শোকজ করেই ঘটনার সমাপ্তি হতে পারে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন পরিষদের নেতাকর্মীরা।

এ বিষয়ে পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, ‘বঙ্গবন্ধুর বানান ভুল করা গুরুত্বর অপরাধ যা ক্ষমাযোগ্য নয়। সংশ্লিষ্ট সকলকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

সান নিউজ/আস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা