সারাদেশ

ভাসানচরে মায়ের কোলে প্রথম জন্ম নেয়া রোহিঙ্গা শিশু

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালীর ভাসানচরে প্রথম সন্তান জন্ম দিলেন রাবেয়া বেগম (২০) নামে এক রোহিঙ্গা নারী।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন রাবেয়া।

রাবেয়া ভাসানচরের সাত নম্বা ক্লাস্টারের আট নম্বর হাউজের আবুল কাশেম হাসানের স্ত্রী। সে কুতুপালং থেকে প্রথম ধাপে ভাসানচরে আসা ১৬৪২ জনের একজন।
এর আগে প্রসবব্যথা শুরু হলে তাকে নৌ-অ্যাম্বুলেন্সে ভাসানচর থেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় রাবেয়ার সঙ্গে তার শাশুড়ি মোমেনা খাতুন ছাড়াও গণস্বাস্থ্য কেন্দ্রের একজন সেবিকা ছিলেন।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য জরুরি বিভাগের ডাক্তার বিমান চন্দ্র আচার্য জানান, সন্তান প্রসব করা রাবেয়া ও তার নবজাতক সন্তান দুজনই সুস্থ রয়েছে।

রাবেয়ার চিকিৎসার দায়িত্বে থাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার লিটন চৌধুরী বলেন, বৃহস্পতিবার রাতে রাবেয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্বাভাবিক ছিল না। অনেক চেষ্টার পর শুক্রবার সকালে তাকে নরমাল ডেলিভারি করানো হয়। পরে নৌ-অ্যাম্বুলেন্সে সকালে তাকে ভাসানচর পৌঁছে দেয়া হয়।

নবজাতকের মা রাবেয়ার সঙ্গে আলাপকালে তিনি জানান, ভাসানচরে আসার পর থেকে আমি সন্তান সম্ভাবনা হওয়ায় অনেক চিন্তিত ছিলাম। আমি প্রতিনিয়ত ভাসানচরে হাসপাতাল-১ এর ডাক্তারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। এখানকার ডাক্তারদের অধিক আন্তরিকতায় আমি খুবই খুশি। আল্লাহর রহমতে আমরা মা ও ছেলে ভালো আছি।

ভাসানচর ৪০ শয্যা হাসপাতালের দায়িত্বে থাকা ডাক্তার মাহতাব উদ্দিন বলেন, ভাসানচরে যে মানের হাসপাতাল তৈরি করা হয়েছে তাতে আমরা রাবেয়ার সন্তান প্রসবের চিকিৎসা দিতে পারতাম। কিন্তু আমাদের কাছে গর্ভবতী মায়ের ওষুধ ছিল না। তাই আমরা তাকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছি।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা