সারাদেশ

বাজারে নয় বাড়ি বাড়ি বিক্রি হচ্ছে রেণুপোনা

নিজস্ব প্রতিনিধি, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর বিভিন্ন পয়েন্টে চলছে রেণুপোনা নিধন। স্থানীয় হাটে বাজারে বিক্রি করতে না পারায় নদী পাড়ের বিভিন্ন গ্রামে বাড়ি-বাড়ি ফেরি করে বিক্রি করা হচ্ছে কাচকি নামে এসব রেণুপোনা ও ছোট মাছ।

আবার ড্রাম ও ডোল ভর্তি করে ইঞ্জিনচালিত ট্রলারের মাধ্যমে সুকৌশলে নদী থেকেই এসব রেণুপোনা ও ছোট মাছ চাঁদপুর, মুন্সীগঞ্জসহ ঢাকার উদ্দেশ্যে প্রতিদিন তুলে দেয়া হচ্ছে ডবল ডেকার লঞ্চে।

জানা গেছে, এক শ্রেণির অসাধু জেলে নদীর চরওয়াডেল, চর রায়সাহেব, ধুলিয়া, মমিনপুর, মঠবাড়িয়া পয়েন্টে অবৈধ বাঁধা, মসুর, বেড় জাল ও কোদাল জালে শিকার করছে এই রেণুপোনা ও ছোট মাছ। ট্রাকযোগেও বিভিন্ন অঞ্চলে পাঠানো হচ্ছে।

স্থানীয়রা জানান, কাচকি, চাপিলা, দগরিসহ রেণুপোনা কিংবা ছোট মাছ নিধণের কারণে নদী থেকে দিন দিন কমে যাচ্ছে ইলিশ মাছ। মৌসুমে ইলিশের অভাব দেখা দেয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুম চিহ্নিত করে প্রতিবছর তেঁতুলিয়া নদীর এসব পয়েন্টে মাছ ধরা ও বিক্রিতে নিশেধাজ্ঞা থাকায় জাল ফেলতে পারেন না জেলেরা। তবে এসময় শিকার করা কাঁচকি আর রেণুপোনার মধ্যে চাপিলা নামে ইলিশের পোনা, পোয়া, বাইলা, চিংড়ি, বাটা, লাল দগ্রীসহ সব মাছই থাকে।

পটুয়াখালী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক পিযুষ কান্তি হরি বলেন, কাঁকড়া, কাঁচকি, চাপিলা, লাল দগ্রীসহ ছোট মাছ ও রেণু পোনা নিধণের মতো প্রতিকূলতার কারণেই তেঁতুলিয়া নদী থেকে দিন দিন ইলিশ মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। অবরোধ ছাড়াও মৎস্য ভান্ডার সংরক্ষণে সকলের সচেতন হওয়া দরকার।

এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. অহেদুজ্জামান বলেন, চুরি-চামারি করে কেউ কেউ ধরতে পারে। তবে নদীতে আমাদের অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা