সারাদেশ

আমুকে নিয়ে আপত্তিকর মন্তব্য : রেজভী ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ও তার পরিবারের সদস্যকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত জেলা আ’লীগ আইন বিষয়ক সম্পাদক এড. রুহুল আমিন রেজভীকে ৩দিনের রিমান্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঝালকাঠি থানার উপপরিদর্শক হযরত আলী তদন্তকালে ঘটনায় সম্পৃক্ততা পাওয়ার কথা উল্লেখ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানালে আদালতে বিচারক মোঃ তারেক সামশ ৩দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা সূত্র জানায়, আমির হোসেন আমু এমপি ও তার পরিবারের সদস্যকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ঘটনায় ০৬ ডিসেম্বর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আসম মোস্তাফিজুর রহমান মনু বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বি ও অজ্ঞাত ৩/৪জনকে আসামী করে মামলা (নং-৭) দায়ের করে। ঐ দিন রাতেই জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বীকে গ্রেফতার করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক হযরত আলী তদন্তকালে প্রধান সাক্ষী ইসরাত জাহান সোনালীর জবানবন্দী গ্রহণ কালে সে আ’লীগ নেতা রেজভীর নাম প্রকাশ করেন। তাৎক্ষণিকভাবে পুলিশ আ’লীগ নেতা রেজভীর খোজে নামলে সে ঢাকায় অবস্থান করছে জানতে পেরে তাকে মোবাইলে ফোন দিয়ে জরুরী ভিত্তিতে ঝালকাঠি থানায় যোগাযোগ করতে বললে পরের দিন ৮ ডিসেম্বর সকালে সে থানায় উপস্থিত হয়। সেখান থেকে রেজভীকে পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে উর্ধ্বতন কর্মকর্তাসহ ডিবি পুলিশ মহিলা ভাইসচেয়ারম্যান সোনালীর দেয়া তথ্য সম্পর্কে ও দায়েরকৃত মামলার বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন।

এসময় তার মোবাইল ফোন ও ফেসবুক আইডি তল্লাশী করে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় সম্পৃক্ততা পেয়ে রাত সাড়ে ৯টায় থানায় সোপর্দ করা হয়। পরে দিন ৯ ডিসেম্বর বুধবার বিকাল সোয়া ৩টায় মামলার তদন্তকারী কর্মকর্তা আ’লীগ নেতা রেজভীকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডাবেদন জানিয়ে আদালতে সোপর্দ করলে বৃহস্পতিবার শুনানী শেষে এআদেশ দেন।

উল্লেখ্য ১৪ দলের মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি ও তার পরিবারের সদস্যকে জড়িয়ে অপপ্রচারের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও এড. মনু বাদী হয়ে জেলা ছাত্রলীগ যুগ্ম সম্পাদক শেখ রাব্বিসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামী করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলায় দায়ের করেন।

এ মামলায় আ’লীগ নেতা রুহুল আমিন রেজবী ও ছাত্রলীগ নেতা শেখ রাব্বী জেলা হাজতে রয়েছে। এ ঘটনায় শহরের পালবাড়ী এলাকার সুভাষ সিংহ রায় ও অনিক নামে দুই ছাত্রলীগ নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেন। এছাড়াও আরও একাধিক ছাত্রলীগ নেতাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক হযরত আলী জানান।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা