সারাদেশ

মাদারীপুরে গৃহবধূ হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর : মাদারীপুরে গৃহবধূ হত্যায় একমাত্র আসামি রফিকুল ইসলামকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ দণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল সদর উপজেলার শিরখাড়া গ্রামের পান্নু হাওলাদারের ছেলে। নিহত রুমা আক্তার (২৮) সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসিকান্দি গ্রামের রুহুল আমিনের স্ত্রী। রুমার স্বামী ইতালি প্রবাসী হওয়ায় শহরের পাঠকান্দি এলাকায় ভাড়া থাকতেন তিনি।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৪ মার্চ শহরের পাঠককান্দি এলাকার রুমা আক্তারের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের মা হেনা আক্তার বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত থাকায় ২৬ মার্চ নিজ বাড়ি থেকে গ্রেফতার হয় রফিকুল। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

পরবর্তীতে ২০১৮ সালের ২ আগস্ট এ হত্যাকাণ্ডের ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানায় উপপরিদর্শক শাহীন সরদার। দীর্ঘ প্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার বিচারক একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, মোবাইল ফোনে পরিচয়ের পরে রুমার সঙ্গে রফিকুলের পরকীয়ার সম্পর্ক হয়। পরে রাতে দুজন একত্রে থাকতেন। এ ঘটনা কেউ যেন না জানে সে জন্য রফিকুল রুমাকে হত্যার পরিকল্পনা করে। ঘুমের ওষুধ খাওয়ানোর পরে রুমাকে শ্বাসরোধ করে হত্যা করে রফিকুল। এ মামলায় ১৯ জন আদালতে সাক্ষ্য দেন।

এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে। দ্রুত এই রায় কার্যকরে সরকার দ্রুত পদক্ষেপ নেবে এটাই সবার আশা।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা